March 23, 2026, 5:07 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

অপারেশন ডেভিল হান্ট অভিজানে নীলফামারীর ডোমার উপজেলা আওয়ামী লীগ নেতা আটক।

বেলাল হোসেন ডোমার (নীলফামারী) প্রতিনিধি: অপারেশন ডেভিল হান্ট অভিজানে নীলফামারীর ডোমার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম নাহিদকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে ডোমার থানা পুলিশ নাহিদকে নীলফামারী জেলা কারাগারে পাঠায়।

পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে শনিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে ঢাকার রমনা থানা এলাকা থেকে আটক হয় তাকে। এরপর রমনা থানা পুলিশ তাকে ডোমার থানার কাছে হস্তান্তর করে।

বিএনপি নেতার গাড়িবহরে হামলা ও ভাঙচুর মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ।

গ্রেফতার হওয়া মঞ্জুর আলম নাহিদ নীলফামারীর ডোমার পৌরসভার ডাঙ্গাপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে। নাহিদ আওয়ামী লীগের অঙ্গসংগঠন মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় সদস্য এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, ‘আওয়ামী লীগ নেতা মঞ্জুর আলম নাহিদকে ঢাকার রমনা থানা পুলিশ আটক করে ডোমার থানাকে হস্তান্তর করেছে। আজ সকালে আসামিকে পুলিশ স্কটের মাধ্যমে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

Share Button

     এ জাতীয় আরো খবর