February 15, 2026, 11:46 pm

সংবাদ শিরোনাম
মসজিদের মিম্বর থেকে সংসদে: পীরগঞ্জের নীরব রূপান্তর রংপুর আসন ৪-এর বিজয়ী আখতার হোসেনের সংবাদ সম্মেলন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে র‌্যাব-১১ এর নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ সিলেট সড়কে এক মাসে সড়ক দুর্ঘ টনায় ২৫ জনের মৃত্যু যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক

ইসলামপুরে আবু সাঈদ হত্যা মামলার আসামী সহ প্রেফতার তিন

লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর(জামালপুর) সংবাদদাতা।। ডেভিল হান্ট চলমান অপারেশনে আবু সাঈদ হত্যা মামলার আসামি বেগম রোকেয়া বিশ্ব বিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশকে গ্রেফতার করেছে জামালপুরের ইসলামপুর থানা পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ইসলামপুর উপজেলার সদর ইউনিয়নের গঙ্গাপাড়া নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার ইমরান চৌধুরী আকাশ বেরোবি ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়া চক্রের সভাপতি এবং ইসলামপুর উপজেলা ছাত্রলীগের সদস্য। তিনি ইসলামপুরের গঙ্গাপাড়া এলাকার শাহেন শাহ চৌধুরী শাহিনের পুত্র।
পুলিশ জানায়, ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর তিনি আত্নগোপনে ছিলেন। সে আবু সাঈদ হত্যা মামলার আসামি।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান, ইমরান চৌধুরী আকাশের বিরুদ্ধে ইসলামপুর থানার সন্ত্রাস বিরোধী আইনে মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও ইসলামপুর পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ চন্দন গোয়ালা ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইউল ইসলাম শোভনকে অভিযান চালিয়ে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
লিয়াকত হোসাইন লায়ন
ইসলামপুর,জামালপুর
Share Button

     এ জাতীয় আরো খবর