March 20, 2026, 10:07 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

আওয়ামীলীগ নেতা গ্রেফতারের খবর শুনে মিষ্টি বিতরণ

নজির আহম্মদ,লক্ষ্মীপুর প্রতিনিধিঃলক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ শিক্ষার্থী হত্যা মামলায় নুরল করিম নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এদিকে ওই নেতা গ্রেপ্তারের খবরে রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে কমলনগর উপজেলার তোরাবগঞ্জ এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে স্থানীয়রা।

এর আগে, শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে কমলনগরের চরলরেন্স গ্রামের বাড়ি থেকে করিমকে আটক করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। তাকে ৪ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তার নুরল করিম কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইউনিয়নের চরলরেন্স গ্রামের মৃত আব্দুর রবের ছেলে।

এদিকে আনন্দ মিছিল শেষে সাবেক ইউপি সদস্য নুরুল করিম, প্রবাসী মোস্তাফিজ হাওলাদার, ইসমাইল হোসেন, ব্যবসায়ী আব্দুল মান্নান, রোকন উদ্দিন, সেলুন দোকানি আরিফ হোসেন বক্তব্য রাখেন। তারা নুরুল করিমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেছেন।

সেলুন দোকানি আরিফ হোসেন বলেন, করিম আমাকে বিদেশ পাঠিয়ে কাজ না দিয়ে প্রতারণা করেছে। ঋণের টাকা এখনো পরিশোধ করতে পারিনি। টাকার চিন্তায় আমি শুকিয়ে গেছি।

ব্যবসায়ী আব্দুল মান্নান বলেন, রাতের অন্ধকারে নুরুল করিম আমার দোকানঘর ভেঙে দখল করে নেয়। অনেকের কাছেই গেছি, কেউ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। টাকা দিয়ে সবাইকে ম্যানেজ করে নিত সে।

প্রবাসী মোস্তাফিজ হাওলাদার বলেন, আমি করইতলা বাজারের ব্যবসায়ী ছিলাম। তখন গণশৌচাগার নির্মাণের জন্য ৫ হাজার টাকা দিয়েছি। বাজারের দক্ষিণ পাশে গণশৌচার ছিল। বিগত সরকারের আমলে আওয়ামী লীগ নেতা নুরুল করিম ক্ষমতা দেখিয়ে তা ভেঙে সেখানে দোকানঘর নির্মাণ করে।

চরলরেন্স ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. নুরুল করিম বলেন, করিম মানুষের দোকানপাট দখল করে ট্রলি চালক থেকে কয়েক কোটি টাকার মালিক হয়ে গেছে। আদম ব্যবসায়ীর নামে বিদেশে নিয়ে অসহায় গরিব মানুষের সঙ্গে প্রতারণা করেছে। তাকে গ্রেপ্তারের ঘটনায় আমরা সবাই খুশি। আমরা তার উপযুক্ত বিচার চাই।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাহাদাত হোসেন টিটো বলেন, করিমকে বৈষম্যবিরোধী আন্দোলনের ৪ শিক্ষার্থী হত্যার ঘটনার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর