রাকিব হোসেন, ভোলা: বুধবার রাত ১২টার পরে ভোলার গাজীপুর রোডে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের ভোলার বাসভবনে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয়দের মতে, প্রায় ২৫-৩০ জন লোক ওই সময় সেখানে জড়ো হন এবং আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা বাসভবনে ভাঙচুর চালিয়ে আসবাবপত্রে অগ্নিসংযোগ করেন। স্থানীয় একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, পাঁচ আগস্টের পর থেকে তোফায়েল আহমেদ আর ভোলায় যাননি।
এর আগে ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার বক্তৃতা প্রচারের ঘোষণাকে কেন্দ্রকরে,
একই রাতে ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ব্যাপক প্রতিবাদ করেন।
ভারতের একটি বক্তব্য প্রচার নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রাত ১১টার দিকে বিক্ষোভকারীরা একটি ক্রেন ও এক্সকাভেটর এনে বাড়ি ভাঙতে শুরু করেন।
রাত সাড়ে ১২টা পর্যন্ত বাড়িটির একটি অংশ ভাঙা হয়। বিক্ষোভকারীরা স্বৈরাচার, ফ্যাসিবাদ ও মুজিববাদবিরোধী নানা স্লোগান দিতে থাকেন। সেখানে উত্তেজনা বিরাজ করছিল।