March 23, 2026, 12:45 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ৫ দিনের রিমান্ডে

মোঃ আফফান হোসাইন আজমীর, রংপুর ব্যুরোঃ

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত মুন্না হত্যা মামলায় গ্রেফতার ক্ষমতাচ্যুতআওয়ামী লীগ সরকারের সাবেকসমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার সকালে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৩ আদালতের বিচারক দেবী রানী রায় এ রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার এসআই মোস্তাফিজার রহমান আদালতে হাজির করে ১৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী ইফফাত আক্তার রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বৃহস্পতিবার রাতে রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ পোস্ট অফিস সংলগ্ন এক আত্মীয়র বাসা থেকে সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেফতার করা হয়।

এদিকে বৃহস্পতিবার রাতে গ্রেফতারের পর সাবেক সমাজকল্যান মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেয়া হলে হাতকড়া না থাকায় গাড়ি আটকে দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। পরে চাপের মুখে সাবেক মন্ত্রীকে হাতকড়া পরানো হয়। এরপর রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে জরুরি বিভাগের সামনে দিয়ে পুলিশ ভ্যানে তোলার সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা সাবেক এই মন্ত্রীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে এবং স্লোগান দিতে থাকে।

Share Button

     এ জাতীয় আরো খবর