April 9, 2026, 9:16 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

অ্যালাউন্স প্রদানের অসম্মতি আদেশ প্রত্যাহার এবং নিয়োগে বৈষম্য দূরীকরণের দাবিতে বিক্ষোভ

আমজাদ হোসেন, পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ

mostbet

রেলের রানিং স্টাফের পার্ট অফ পে রানিং এলাউন্স যোগে পেনশন ও আনুতোষিক প্রদানের অর্থ মন্ত্রণালয়ের অসম্মতির আদেশ প্রত্যাহার, এবং নিয়োগে বৈষম্য দূরীকরণের দাবিতে দিনাজপুরের পার্বতীপুরে রেলের রানিং স্টাফরা বিক্ষোভ সমাবেশ করেছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় পার্বতীপুরের এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদের ব্যানারে বিক্ষোভ সমাবেশে অভিযোগ করে বি এম শহিদুল আলম রানা (এল এম -গ্রেড ১) বলেন – বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকার তাদের অনিয়ম দুর্নীতি রেলের রানিং স্টাফদের ১৬০ বছর ধরে চলতে থাকা রানিং অ্যালাউন্স ২০২১ সালে কিছু ক্ষেত্রে বন্ধ কিছু ক্ষেত্রে খর্ব করে। পরবর্তীতে এ নিয়ে আন্দোলন হলে ২০২৪ সালে মৌখিক আদেশে চালু হয়। কিন্তু অদ্যবধি মন্ত্রণালয় কোন লিখিত আদেশ জারি করেনি। এতে করে তাদের অল্যাউন্স নিয়ে যেকোনো সময় জটিলতা সৃষ্টি হতে পারে। এদিকে ২০২২ সালে যেসব রানিং স্টাফ নিয়োগ দেওয়া হয় তাদের বেতন পেনশন আনুতোষিক সেই কমিয়ে দেওয়া হয়। যা সম্পূর্ণ বৈষম্য। বর্তমান অন্তগতিক সরকার তাদের দাবি জমা পালনের প্রতিশ্রুতি দিলেও প্রতিশ্রুতি পালনের কোন অগ্রগতি নেই।

আগামী ২৭ জানুয়ারির মধ্যে তাদের দাবিদাওয়া মানা না হলে সর্বাত্মক কর্মবিরোধী পালন করা হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর