April 9, 2026, 8:52 pm

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

লামায় ইটভাটায় অভিযানে ১১ লক্ষ টাকা জরিমানা

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:

mostbet

পার্বত্য জেলার বান্দরবানের লামার উপজেলার ফাইতং ইউনিয়নে অবৈধ ৩০ টির অধিক ব্রিক ফিল্ডে মাটির জন্য পাহাড় কাটা ও জ্বালানি কাঠের জন্য নির্বিচারে বন ধ্বংস করা হচ্ছে। সোমবার (২০ জানুয়ারি) উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালনা করা হয়।

ইউনিয়নে ৪ টি অবৈধ ইটভাটায় পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে লামা উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, লামা ও লামা বন বিভাগের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্টে নেতৃত্ব দেন লামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব এবং বান্দরবান পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক মো. রেজাউল করিম ৪টি ব্রিক ফিল্ডকে মোট ১১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা কালে ১৮০ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়। পানি দিয়ে ইটভাটা সমূহের চুল্লির আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

উক্ত অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন লামা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা এস এম হাবিবুল্লাহ, লামা থানা ও লামা ফায়ার সার্ভিসের সদস্যগণ। পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানান।

Share Button

     এ জাতীয় আরো খবর