April 9, 2026, 1:23 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

বীজ উৎপাদন খামারে কীটনাশক টেণ্ডারে ব্যাপক অনিয়ম

মোঃ জামসেদ আলম বকুল সিমান্ত প্রতিনিধি ঃ

mostbet

গোকুলনগর বীজ উৎপাদন খামারে ২০২৪-২৫ বোরো ইনব্রিড ও বোরো হাইব্রিড ধানবীজ ফসলে ব্যাবহারের জন্য বালাইনাশক টেণ্ডারে মাধ্যমে ক্রয়ে ব্যাপক অনিয়ম করেছে উপপরিচালক জাহিদুর রহমান।

ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার দত্তনগরে অবস্থিত এশিয়ার বৃহত্তম বীজ উৎপাদন খামার। যার একটি গোকুলনগর বীজ উৎপাদন খামার।

সারা বাংলাদেশের বৃহৎ অংশ বীজের চাহিদা পূরণ করে বিএডিসি। সেই বিএডিসি ধ্বংস করতে মরিয়া কতিপয় আওয়ামী ফ্যাষ্টি কর্মকর্তা। টেণ্ডারের নামে মহা দূর্নিতি।গত ২ ডিসেম্বর গোকুলনগর খামারের স্নারক
নং১২.০৬.০০০০.৬৭৫.৩৯.২০৯.২০২৪-২০৩(৪০) বিঞ্জপ্তি নং০৪/২০২৪-২৫। বোরো ইনব্রিড ও বোরো হাইব্রিড ধানবীজ ফসলে ব্যাবহারর জন্য বালাইনাশক ক্রয়ের টেণ্ডার দেয় উপপরিচালক জাহিদুর রহমান।আগাছা নাশক। প্রেটিলক্লোর ৩৭ ই ডব্লিউ ১৭৫ লিটার ট্রায়ফেমন (২০%) ২৬ লিটার।কীটনাশক। আইসোসাইক্লোসিরম (১৮.১%)৮৮ লিটার সহ মোট সাতটি আইটেম।টেণ্ডারে অংশ নেওয়া ঠিকাদারদের মৌখিক ভাবে বলা হয় এককালিন বালাইনাশক সরবরাহ করতে হবে এবং ল্যাবে পরিক্ষা নিরিক্ষার পর সেটা গ্রহন করা হবে। টেণ্ডারের পর কোন নিয়ম নিতির তোয়াক্কা না করে আওয়ামী ফ্যাসিষ্ট ও আওয়ামী লীগের সাবেক কৃষিবিদ সমিতি’র সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান নিজের ইচ্ছা মত বাজার থেকে নিন্ম মানের বালাইনাশক ক্রয় করছে।

টেণ্ডারের বাহিরে কি ভাবে আগাছানাশক ও আইসোসইক্লোসিরাম (১৮. ১%) বাদে অন্য কীটনাশক ক্রয় করছেন জানতে চাইলে বলে এ বিষয়ে রিপোর্ট করলে মামলা করবো এবং এখনি মজা দেখাচ্ছি। গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি দুই প্রোকারের আগাছা নাশক ও কীটনাশক আইসোসাইক্লোসিরাম (১৮.১%)এক বিন্দু পরিমান ক্রয় করা হয়নি।সমস্ত গোডাউন তন্ন তন্ন করে খুজলেও পাওয়া যাবেনা।আর এসবই করা হচ্ছে পরিকল্পিত ভাবে ভবিষ্যৎ দেশে যেন হা হা কার দেখা দেয়।নাম প্রোকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলে সবই আপনারা জানেন পিতা আওয়ামী লীগের সভাপতি হওয়ায় দুই বছরের বেশী সময় অবৈধ ভাবে চেয়ার দখল করে বসে আছে।

৭ ই জানুয়ারী ২০২৪ পনের দিন বাড়িতে থেকে নৌকার বিজয় নিশ্চিত করে খাশি জবাহ করে পিকনিক হলো সব কি আপনারা ভূলে গেলেন। তারা কখনই এই সরকারের সফলতা চাইনা।তারা ছদ্দবেশী শয়তান। তিনি আরো বলেন বীজ ঘাটতি মানে খাদ্য ঘাটতি আর খাদ্য ঘাটতি হলেই সরকার ব্যর্থ।সরকারকে ব্যার্থ করতে ই জাহিদুর রহমানের এই পরিকল্পনা। বিষয়টি তদন্ত হলেই থলের বিড়াল বেরিয়ে আসবে।

Share Button

     এ জাতীয় আরো খবর