April 9, 2026, 12:07 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

শিবচরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্ম বার্ষিকী পালিত

রাকিবুল হাসান(রকি)শিবচর(মাদারীপুর)প্রতিনিধি:

mostbet

মাদারীপুরের শিবচর উপজেলায় মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্ম-বার্ষিকী উপলক্ষে-দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) বিকাল ৪ টায় শিবচর উপজেলা বিএনপি’র আয়োজনে কলেজ মোড় পৌর বাস টার্মিনালে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শিবচর উপজেলা বিএনপির (সাধারণ সম্পাদক) মো. জহের গোমস্তার সভাপতিত্বে
মাদারীপুর জেলা জিয়া পরিষদ (সহ-সভাপতি) মো. সুজন বেপারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির (সহ-সাধারণ সম্পাদক) জনাব মোঃ রোকন উদ্দিন মিয়া। বিশেষ অতিথি ছিলেন মো. বোরহান উদ্দিন খান, (সহ-সভাপতি) জিয়া পরিষদ মাদারীপুর। এছাড়াও উপস্থিত ছিলেন, পৌর বিএনপির(সভাপতি) মো. শাহাদাত হোসেন শফিক, (সহ-সভাপতি) মো. মামুন গোমস্তা, মো. রাব্বি মুন্সি (সদস্য সচিব) কৃষকদল শিবচর পৌরসভা।

এতে বক্তব্য দেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটি সহ-সাধারণ সম্পাদক সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মোঃ রোকন উদ্দিন মিয়া, শিবচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহের গোমস্তা, পৌর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন শফিক, সহ-সভাপতি মো. মামুন গোমস্তা, বিএনপি নেতা বোরহান উদ্দিন খানসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে শিবচর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর