April 9, 2026, 5:16 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

নীলফামারীতে অবৈধ দুই ইট ভাটা থেকে ২ লাখ ৯৫হাজার টাকা জরিমানা আদায়

মো. সাদিকউর রহমান শাহ্ স্কলার, নীলফামারীঃ

mostbet

নীলফামারীর ডোমারে অবৈধ দুই ইটভাটায় অভিযান পরিচালনা করে ২লাখ ৯৫হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার বিকেলে ডোমার উপজেলার চিকনমাটি এলাকায় অবস্থিত জাফর ইকবাল পলাশের মালিকানাধীন শালকী ব্রিকস ও বেতগাড়া এলাকায় অবস্থিত জামিয়ার রহমানের মালিকানাধীন এমএসবি ব্রিকসয়ে এই অভিযান পরিচালনা করা হয়।

এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সায়ীদ মোহাম্মদ।
কৃষি জমি থেকে মাটি সংগ্রহ করে ইট ভাটা পরিচালনা করায় শালকী ব্রিকসয়ে ১লাখ ৪৫ হাজার ও এমএসবি ব্রিকস থেকে ১লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, জেলা প্রশাসনের সহযোগীতায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে কৃষি জমি থেকে মাটি সংগ্রহ না করা এবং আইন মেনে ভাটা পরিচালনা করার নির্দেশনা দেয়া হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর