March 23, 2026, 5:28 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

বিএনপি ছেড়ে আ.লীগে যোগ দেওয়া ব্যারিস্টার শাহজাহান ওমর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কিছুদিন আগে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেওয়া ব্যারিস্টার শাহজাহান ওমরকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিজ নির্বাচনী এলাকা রাজাপুর থেকে বৃহস্পতিবার (২১ নভেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সাবেক সংসদ সদস্য।

জানা গেছে, বৃহস্পতিবার ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তমের রাজাপুর সফর করার কথা ছিল। তার এই আগাম খবরে বুধবার সন্ধ্যায় রাজাপুর উপজেলা বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী বিক্ষোভ মিছিল করেন। মিছিল থেকে একটি গ্রুপ পৃথক হয়ে উপজেলা সদরে শাহজাহান ওমরের বাসভবনে হামলা করে। এ সময় তারা ইটপাটকেল নিক্ষেপ করে জানালার গ্লাস ভাঙচুর করে।

বৃহস্পতিবার সকাল পৌনে নয়টার দিকে শাহজাহান ওমর রাজাপুরে প্রবেশ করতে উপজেলার সীমান্ত বাড়ইবাড়ি এলাকা অতিক্রম করে উত্তর পিংড়ি এলাকায় পৌঁছালে তার গাড়িতে অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা। এতে তার গাড়ি ক্ষত-বিক্ষত হয়। এতে শাহজাহান ওমরও আহত হন। আহত অবস্থায় গ্রামের মধ্য দিয়ে প্রান্তিক পথ ঘুরে সাংগর গ্রামের বাড়িতে অবস্থান নেন।

কিছুক্ষণ পর সকাল সাড়ে ১০টার দিকে রাজাপুর থানায় গাড়ি ভাঙচুরের মামলা দিতে গেলে উপজেলা বিএনপির নেতাকর্মীরা বাহির থেকে থানা ঘেরাও করে তাকে অবরুদ্ধ করে রাখেন। পরে কাঁঠালিয়া থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার মুহিতুল ইসলাম গণমাধ্যমকে জানান, সাবেক এমপি ব্যারিস্টার শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান।

Share Button

     এ জাতীয় আরো খবর