March 23, 2026, 12:43 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

অবিলম্বে তুরাব হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী

বিশেষ প্রতিনিধি:
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সিলেটে কর্মরত সাংবাদিকদের ৭ সংগঠন নিয়ে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে মতবিনিময় সভা বৃহস্পতিবার সন্ধ্যার পর এসোসিয়েশনের কার্যালয়ে অনষ্ঠিত হয়।

সভায় অবিলম্বে শহীদ এটিএম তুরাবের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান সাংবাদিক নেতৃবৃন্দ। দীর্ঘ দিন থেকে আসামীদের গ্রেফতার না করায় ক্ষোভ ব্যক্ত করেন।

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দৈনিক জালালাবাদের সম্পাদক মুকতাবিস-উন নূর, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি খালেদ আহমদ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশ সিলেটের ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ আলী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি হুমায়ুন কবির লিটন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুর রহমান তালুকদার, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের সাধারণ সম্পাদক ইকবাল মুন্সি, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, সাবেক সহ-সভাপতি দুলাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বী, এসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক শাহীন আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল, সাবেক সহ-সাধারণ সম্পাদক শেখ আব্দুল মজিদ, এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন, সদস্য একরাম হোসেন, আব্দুল খালিক প্রমুখ।

উল্লেখ্য: গত ১৯ জুলাই সিলেট কোর্ট পয়েন্টে পুলিশের গুলিতে নিহত হন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশ সিলেট বিভাগীয় কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য ও দৈনিক জালালাবাদের ফটো সাংবাদিক এটিএম তুরাব।

Share Button

     এ জাতীয় আরো খবর