March 23, 2026, 10:19 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

শপথ নিলেন নতুন তিন উপদেষ্টা

প্রইভেট ডিটেকটিভ ডেক্স:

অন্তর্র্বতী সরকারের নতুন তিন উপদেষ্টা শপথ নিয়েছেন। এ নিয়ে উপদেষ্টার সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে। রোববার সন্ধ্যা ৭ টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নেন তারা।

রোববার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের উপদেষ্টা পরিষদের আকার বৃদ্ধির কথা জানান।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান। এসময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।

শপথ নেওয়া নতুন উপদেষ্টারা হলেন– ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

ছাত্র-জনতার অভ‚্যত্থানে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। ওইদিনই ভারতে চলে যান তিনি। পরে ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ১৪ সদস্যের অন্তর্র্বতী সরকার গঠিত হয়।।
ঢাকা ও দেশের বাইরে থাকায় তিন উপদেষ্টা সেদিন শপথ নেননি। পরে ১১ আগস্ট শপথ নেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায়। আর ১৩ আগস্ট শপথ নেন আরেক উপদেষ্টা ফারুক-ই-আজম।

এরপর তাঁদের সঙ্গে নতুন আরও চার উপদেষ্টা শপথ নেন গত ১৭ আগস্ট। বর্তমানে প্রধান উপদেষ্টাসহ মন্ত্রিসভার সদস্য সংখ্যা ২১। নতুন করে ৩ জনসহ উপদেষ্টা শপথ নিয়ে উপদেষ্টা সংখ্যা দাড়ালো ২৪ জনে।

Share Button

     এ জাতীয় আরো খবর