March 23, 2026, 10:20 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

আগামী সুন্দর দেশ গড়তে হলে প্রয়োজন নির্বাচন-শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

লক্ষীপুরে বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলছেন, আগামী সুন্দর ও ভবিষ্যৎ দেশ গড়তে হলে সবার আগে প্রয়োজন নির্বাচন। এমুহূর্তে জনগণের নির্বাচিত সরকার দরকার। তাহলে বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যা শহরের ঝুমুর চত্বর এলাকায় সংক্ষিপ্ত আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

এর-আগে, বাদ আছরের নামাজের পর এ্যানির বাসভবন এলাকায় থেকে ৭-ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাট্য র‍্যালী বের করেন বিএনপি।

এসময় বিএনপির হাজার হাজার নেতাকর্মী র‍্যালীতে অংশ গ্রহন করেন। এছাড়াও নেতাকর্মীদের মুখে ধানের শীষের স্লোগানের মুখরিত হয় উঠে পুরো জেলা শহর।

এ্যানির তাঁর বক্তব্যে আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পড়ে ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যায়। তার বাবা পালিয়েছে স্বাধীনতার যুদ্ধের সময়। দেশবাসী এখন ভালোভাবেই বুঝে গেছে। আওয়ামী লীগ হচ্ছে একটি স্বৈরশাসক গোষ্ঠী।

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে করে এ্যানি বলেন, বিএনপি হচ্ছে গণমানুষের দল। তাই ঐক্যবদ্ধ হয়ে সবাই সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাবো। এবং নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সাধারণ মানুষের দ্বারপ্রান্তে থাকার নির্দেশনা দেন। আগামীদিনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করেন বিএনপির শীর্ষ এ নেতা।

র‍্যালী ও সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জেলা বিএনপি যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, বিএনপি নেতা হাফিজুর রহমান, মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজসহ প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর