-
- লিড নিউজ, সারাদেশে
- নড়াইলে লাখো প্রদীপ জ্বালিয়ে ভাষা শহীদদের স্মরণ
- আপডেট সময় February, 22, 2018, 12:08 pm
- 265 বার পড়া হয়েছে
নড়াইল প্রতিনিধিঃ

লাখো প্রদীপ জ্বালিয়ে নড়াইলে ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ খেলার মাঠে (কুরিডোব মাঠ) মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। মোমবাতির আলোয় আলোকিত হয়ে উঠে শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, বর্ণমালা, অল্পনাসহ বাংলাদেশের নানান ঐতিহ্য। এছাড়া ওড়ানো হয় ৬৬টি ফানুস।
একুশ উদযাপন পর্ষদের আহবায়ক প্রফেসর মুন্সি হাফিজুর রহমান জানান, এ কাজে প্রায় চার হাজার স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন। প্রায় ছয় একরের মাঠটি সন্ধ্যায় আলোকিত হয়ে উঠে। অনুষ্ঠানে ‘আমার ভাইয়ের রক্ত রাঙানো ২১ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানের মধ্য দিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীরা সংগীত পরিবেশন করেন। এছাড়া বিভিন্ন ধরণের গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। অন্যদিকে নড়াইলের স্থানীয় কবি, সাহিত্যিক ও লেখকদের প্রকাশিত বই নিয়ে অনুষ্ঠিত হয়েছে বইমেলা।
এ জাতীয় আরো খবর