March 21, 2026, 3:20 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

কুমিল্লায় আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ : ১জন গুলিবিদ্ধ

কুমিল্লা প্রতিনিধিঃ

 

কুমিল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খোরশেদ আলম নামে আওয়ামী লীগের এক কর্মীকে কুপিয়ে ও গুলি করে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষের লোকজন। বুধবার সন্ধ্যায় জেলার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিব্ধ খোরশেদ আলমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ খোরশেদ আলম চৌয়ারা কালিনগর এলাকার আলী আহম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সদর দক্ষিণের চৌয়ারা এলাকায় খাল থেকে মাটি বিক্রি ও মাছ ধরা এবং এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আওয়ামী লীগের দুটি গ্রুপে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল সন্ধ্যায় সেই বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন আওয়ামী লীগ কর্মী খোরশেদ আলমেকে কুপিয়ে ও গুলি চালিয়ে মারাত্মক আহত করে। পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানান, খোরশেদ আলমের হাটুতে দুটি বুলেট বিদ্ধ হয়েছে। এ ছাড়াও তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে।

আহত খোরশেদ জানান, সন্ধ্যা সাতটার দিকে চৌয়ারা বাজার এলাকায় আসলে স্থানীয় রায়পুর গ্রামের রুকু মিয়ার ছেলে ইমরানের নেতৃত্বে ২০/২৫ জনের একটি দল অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। এক পর্যায়ে তাকে কুপিয়ে এবং পরে গুলি করে চলে যায় তারা।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, পূর্ব বিরোধের জের ধরে ওই বৃদ্ধের উপর হামলা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর