March 25, 2026, 3:27 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

নবাবগঞ্জে তাফসীর মাহফিলে একই পরিবারের দশ জন ইসলাম গ্রহন

মোঃ আব্দুল কাদের , নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জে ভাদুরিয়া বাজার আল জামিয়াতুল ইসলামিয়া মাজিদীয়া হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার উদ্যোগে ৯ম বার্ষিকী তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার(১২ই সেপ্টেম্বর) তাফসিরুল কুরআন
মাহফিলে আলহাজ্ব সৈয়দ মোঃ মুরসালিনের
সভাপতিত্তে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন মুফতী আমির হামজা।

এদিকে দেশের জনপ্রিয় ইসলামি বক্তা মুফতি আমির হামজার ওয়াজ শুনতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা জড়ো হতে শুরু করেন। দীর্ঘদিন পর মাহফিল হওয়ায় মাদ্রসা মাঠে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

এর আগে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে মুফতী আমির হামজার হাতে চকবয়রা(বরইপাড়া)গ্রামের একই পরিবারের ১০ জন সনাতন ধর্মাবলম্বী(হিন্দু) সদস্য কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন।এ সময় উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিরা নারায়ে তাকবির আল্লাহ আকবার স্লোগানে মুখরিত করেন পুরো ময়দান

নওমুসলিম ব্যক্তিরা হলেন, শ্রীমতি আজিতন বর্তমান নাম মোছাঃ আমিছা(৭৫) শ্রী কন্দল বর্তমান নাম মোঃ হযরত আলী, ফেলী রানী বর্তমান নাম মোছাঃ ফাতেমা বেগম(৫০),রুপম কুমার বর্তমান নাম মোঃ হাসান মাহমুদ(৩২), আগুন দাস বর্তমান নাম মোঃ আবির হোসেন(২০) শ্রীমতি বৃষ্টি বর্তমান নাম মোছাঃ ফারিয়া জান্নাত(১৫) টপি রানী বর্তমান নাম মোছাঃ জমিলা খাতুন(২৭), শ্রী জয় বর্তমান নাম মোঃ জোনায়েদ(১০), শ্রীমতি জয়া বর্তমান নাম মোছাঃ হাসনাহেনা(০৭), শ্রীমতি জৌতি বর্তমান নাম মোছাঃ হুমায়রা(০৬ মাস)

Share Button

     এ জাতীয় আরো খবর