March 25, 2026, 3:37 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

যমুনা সার-কারখানা চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা সার-কারখানায় গ্যাস সংযোগ দিয়ে পুনরায় চালুর দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি এলাকার সার-কারখানা শ্রমিকদল আঞ্চলিক শাখা ও থানা শ্রমিকদলের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষুব্ধ শ্রমিক ও কর্মচারীরা কারখানার সম্মুখে সরিষাবাড়ী-ভুয়াপুর প্রধান সড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধন করেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে সড়ক প্রদক্ষিণ করে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এসময় সার-কারখানার কয়াক শতাধিক শ্রমিক-কর্মচারী ও সার ব্যবসায়ীরা সমাবেশে অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, ‘বিগত দিনে আওয়ামী লীগের নেতারা লুটপাট করে সার কারখানা ধ্বংস করে দিয়েছে। এখন যমুনা সার কারখানাকে বাঁচাতে গ্যাস সরবরাহ জরুরি হয়ে পড়েছে। চলতি বছরের গত ১৫ জানুয়ারি সংকটের অজুহাতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তিতাস কর্তৃপক্ষ। দীর্ঘ প্রায় ৯ মাস কাখানার উৎপাদন বন্ধ থাকায় যমুনার বিভিন্ন মুল্যবান যন্ত্র ও যন্ত্রাংশ বিনষ্ট হয়ে পড়ার আশষ্কা দেখা দিয়েছে। দ্রুত যমুনায় গ্যাস সংযোগ প্রদান না করলে বৃহৎ আন্দোলনের হুঁশিয়ার দেন বক্তারা।

এতে অন্যানদের মাঝে বক্তব্য রাখেন- জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম, উপজেলা ম্রমিক দলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি চান মিয়া চানু, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মামুনুর রশীদ ফকির, কৃষকদলে আহবায়ক আব্দুল মজিদ, মনিরুজ্জামান আদম, রাশেদুজ্জামান লিটন প্রমুখ।

উল্লেখ্য: যমুনা সার কারখানা জামালপুরের সরিষাবাড়ির তারাকান্দিতে ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়। এই কারখানায় প্রাকৃতিক গ্যাস কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় এবং দানাদার ইউরিয়া সার উৎপন্ন হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর