March 25, 2026, 3:20 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

জৈন্তাপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদক, নগদ টাকা উদ্ধার

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধিঃ
সিলেটের জৈন্তাপুরে যৌথ বাহিনীর অভিযানে ১৭ বোতল ভারতীয় মদ সহ নগদ ৩ লক্ষ ১৭ হাজার টাকা উদ্ধার।

যৌথ বাহিনী সূত্রে যানাযায়, ১৫ সেপ্টেম্বর শনিবার দিবাগত রাত ১টা ৩০মিনিটের সময় সেনাবাহিনীর সেকেন্ড লে. কর্ণেল মোস্তাফিজুর রহমান ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. আশরাফুল আলমের নেতৃত্ব সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিত্বে জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের মোকামপুঞ্জি গেইট সংলগ্ন চা-বাগানে অভিযান পরিচালনা করেন। অভিযানে পরিত্যাক্ত অবস্থায় ১৭ বোতল ভারতীয় মদ সহ নগদ ৩ লক্ষ ১৭ হাজার টাকা উদ্ধার করে অভিযান পরিচালনাকারী যৌথ বাহিনী সদস্যরা।

এদিকে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা মদ ও নগদ টাকা ফেলে পালিয়ে যায়।

বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন জৈন্তাপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. আশরাফুল আলম। তিনি আরও বলেন তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। উদ্ধার হওয়া মদ ও নগদ টাকা জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর