March 25, 2026, 3:36 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

লামায় শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য জেলার বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়ন ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে হারুন মিয়া (৩৮) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেবুন্নাহার আয়শা এ আদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত হারুন মিয়া (৩৮) লামা উপজেলার ফাইতং ইউপির ৫ নং ওয়ার্ড সুতাবাদী পাড়া এলাকার মৃত রতন খানের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বাসিং থোয়াই মার্মা রায়ের সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত হারুন মিয়ার বিরুদ্ধে আনিত অভিযোগ আদালতে প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক এই কারাদণ্ড ও জরিমানা প্রদানের আদেশ প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরবর্তীতে সাজা মূলে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ১ এপ্রিল ওই শিশু (৮) পার্শ্ববর্তী রহিম খাঁ’র মুদির দোকানে গেলে একা পেয়ে অভিযুক্ত মো. হারুন (৩৮) তাকে ধর্ষণ করেন। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে ২ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে লামা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পরবর্তীতে সাক্ষ্য-প্রমাণে অভিযুক্তের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ এই রায় প্রদান করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর