December 5, 2025, 9:56 pm

সংবাদ শিরোনাম
রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন মহেশপুরে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ তারাগঞ্জে ঘুষ গ্রহণের ভিডিও দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ : বিএনপি-জামাতের পাল্টাপাল্টি দোষারোপ ১ ডিসেম্বর হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায় একটি হারানো বিজ্ঞপ্তি।

চবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক

চবি প্রতিনিধিঃ

 

ছাত্রলীগের কর্মীদের আটক ও মারধরের প্রতিবাদে প্রক্টরের পদত্যাগ দাবি করে চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে ছাত্রলীগের একাংশ।
চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক কমিটির সহসভাপতি মো. মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর সোমবার রাতে শাহ আমানত ও শাহজালাল হলে পুলিশ ব্যাপক তল্লাশি চালিয়েছে। সে সময় কয়েকজনকে আটক করেছে পুলিশ। এছাড়া পরিত্যক্ত অবস্থায় দুইটি দেশীয় কাটা রাইফেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শাহ জালাল ও শাহ আমনত হলে অবস্থান নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের কর্মীরা সংঘর্ষে জড়ায়। সে সময় দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া এবং ঢিলের আঘাতে অন্তত ছয়জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে টিয়ার শেল ছুড়তে হয়।
এ ঘটনার পরদিন ক্যাম্পাসগামী শাটল ট্রেন বন্ধ রয়েছে। বাধা দেওয়া হয়েছে বাস চলাচলেও।
ষোলশহর স্টেশনের মাস্টার মো. বলেন, মঙ্গলবার সকালে বটতলী স্টেশন (পুরাতন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন) থেকে বিশ্ববিদ্যালয়গামী কোনো ট্রেন ছেড়ে আসতে পারেনি।
তবে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী চলছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী।

Share Button

     এ জাতীয় আরো খবর