January 13, 2026, 2:57 pm

সংবাদ শিরোনাম
শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক। রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার

তাহিপুর সীমান্তে পৃথক অভিযানে কয়লা-মদ জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

mostbet mostbet

 

সুনামগঞ্জের তাহিপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় কয়লা ও অফিসার চয়েস মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। মঙ্গলবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

এ ব্যাপারে সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আশিকুর রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে তাহিপুর উপজেলার লাউরগড় সীমান্ত পিলার ১২০৩/২-এস এর কাছ থেকে ৭১ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ জব্দ করা হয়। যার মূল্য আনুমানিক মূল ১ লাখ ৬ হাজার ৫শ’ টাকা।

এদিকে একই উপজেলার সীমান্ত এলাকা টেকেরঘাট সীমান্ত পিলার ১১৯৭/৬-এস এর কাছ থেকে ১ হাজার ২শ’ কেজি ভারতীয় কয়লা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১৫ হাজার ৬শ’ টাকা। এছাড়া এর কিছু সময় পর তাহিপুর উপজেলার আরেক সীমান্ত এলাকা বিরেন্দ্রনগর সীমান্ত পিলার ১১৯৪/৬-এস এর কাছ থেকে ১ হাজার ৩শ’ ২০ কেজি ভারতীয় কয়লা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১৭ হাজার ১৬০ টাকা।

এসময় বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মদ ও কয়লা ফেলে পালিয়ে যায় বলে জানা গেছে।

Share Button

     এ জাতীয় আরো খবর