April 7, 2026, 11:53 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

বগুড়ায় ভুয়া পরিচয়ে পাসপোর্ট করানোর চেষ্টার সময় ৩ রোহিঙ্গা আটক

বগুড়ায় ভুয়া পরিচয়ে পাসপোর্ট করানোর চেষ্টার সময় ৩ রোহিঙ্গা আটক

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

বগুড়ায় ভুয়া পরিচয়ে পাসপোর্ট করানোর চেষ্টার সময় তিন রোহিঙ্গাকে আটক করা হয়েছে; যারা একই পরিবারের সদস্য। বগুড়া সদর থানার ওসি এমদাদ হোসেন জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে দুপচাঁচিয়া দুইজনকে এবং শহরের খান্দার এলাকার পাসপোর্ট অফিস থেকে গত বুধবার সন্ধ্যায় আরেকজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- আমেনা খাতুন, তার মেয়ে হাজেরা (২২) ও হাজেরার পাঁচ বছর বয়সী ছেলে। তাদের বগুড়া সদর থানায় রাখা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ওসি এমদাদ বলেন, আটকের পর আমেনা খাতুন জানান যে, পাসপোর্টের আবেদনে তার নাম আমেনা লেখা থাকলেও তার আসল নাম রমিজা। স্বামীর নাম আবদুল গফুর, তিনি ইন্দোনেশিয়ায় থাকেন। এর আগে তার মেয়ে হাজেরা পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করেন। গত বুধবার তার ফিঙ্গার প্রিন্ট নেওয়ার কথা ছিল; সে কারণে দুপচাঁচিয়ার মান্নান নামের এক দালালের মাধ্যমে বগুড়ায় আসে তারা। হাজেরার পাসপোর্টের আবেদনের সঙ্গে দেওয়া জন্ম সনদে তার ঠিকানা বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় বলে উল্লেখ রয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান। ওসি বলেন, এ বিষয়ে হাজেরার সঙ্গে কথা বলতে চাইলে তিনি কথা বলতে পারেন না বলে ইশারায় বোঝান। পরে কাগজে বাংলায় লিখে তার নাম ও তিনি চট্টগ্রামের ক্যাম্পে থাকেন জানিয়েছেন। এ ঘটনায় দালাল আবদুল মান্নানকে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর