March 19, 2026, 5:39 pm

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

সিরাজগঞ্জে ১২৫ লিটার চোলাই মদসহ আটক ২

মোঃ আব্দুল্লাহ আল শামীম সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কামারখন্দে ১২৫ লিটার চোলাই মদসহ দু’জনকে আটক করেছে পুলিশ। গত ১৬ ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাতে উপজেলার বলরামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।আটকরা হলেন- বলরামপুর গ্রামের মৃত মঙ্গল চন্দ্র রবিদাসের ছেলে সুশীল চন্দ্র রবিদাস (৩৫) ও সুনীল চন্দ্র রবিদাসের ছেলে মিঠুন চন্দ্র রবিদাস (২৫)। ১৭ ফেব্রুয়ারি শনিবার দুপুরে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়দা খান প্রাইভেট ডিটেকটিভকে এ তথ্য জানান। ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে বলরামপুর এলাকায় অভিযান চালিয়ে উপকরণ ও ১২৫ লিটার চোলাই মদসহ ওই দু’জনকে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

প্রাইভেট ডিটেকটিভ/১৭ফ্রেরুয়ারী ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর