April 17, 2026, 11:21 am

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

জগন্নাথপুরে কৃষকদের মাঝে ফল গাছের চারা বিতরণ 

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে অনাবাদি
পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন
প্রকল্পের আওতায় প্রদর্শনীভুক্ত কৃষকদের মাঝে বিভিন্ন ধরনের ফল গাছের
চারা, বিভিন্ন ধরনের সবজির বীজ, গবাদিপশুর কবল থেকে বাগান রক্ষায় বেড়া
নির্মাণের নেট ও সাইনবোর্ড বিতরণ করা হয়েছে।
৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার কৃষকদের মাঝে গাছের চারা, সবজি বীজ ও
প্লাস্টিক নেট বিতরণ উপলক্ষে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান
অতিথির বক্তব্য রাখেন, সিলেট অঞ্চলের কৃষি অধিদপ্তরের অতিরিক্ত কৃষি
স¤প্রসারণ পরিচালক মোশারফ হোসেন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,
সুনামগঞ্জ জেলা কৃষি অধিদপ্তরের কৃষি সম্প্রসারণ উপ-পরিচালক বিমল
চন্দ্র সোম। এতে সভাপত্বি করেন জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা
কাওসার আহমেদ। এ সময় উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রান্তিক
কৃষকেরা উপস্থিত ছিলেন।

mostbet
Share Button

     এ জাতীয় আরো খবর