April 13, 2026, 12:05 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

শাহজাদপুরে অন্তঃস্বত্বা গৃহবধুকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা

মোঃ আব্দুল্লাহ আল শামীম সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

mostbet

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যুগনীদহ গ্রামে নয়নতারা (২০) নামের ৮ মাসের অন্ত:স্বত্বা গৃহবধুকে তার পষন্ড স্বামী, শ্বশুর ও শ্বশুরী নির্মমভাবে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় শাহজাদপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। নিহতের স্বজনেরা অভিযোগে জানান, ‘নয়ন তারাকে তার পাষন্ড স্বামী রাকিব (২৫) ও শ্বশুর-শ্বাশুরী নির্মমভাবে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার পর লাশ ঘরে ওড়না দিয়ে পেচিয়ে ঝুলিয়ে রেখে এটিকে আত্মহত্যা বলে প্রচার করে। এ ঘটনার পর থেকে নয়ন তারার স্বামী রাকিব শ্বশুর-শ্বাশুরী বাড়িঘর ফেলে পালিয়ে যাওয়ায় তাদের সন্দেহ হয়। পরে তারা লাশের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন দেখে এটি হত্যা বলে নিশ্চিত হয়ে থানায় অভিযোগ দাখিল করে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়,শাহজাদপুর উপজেলার খারুয়াজোংলা গ্রামের মালেক বিশ্বাসের মেয়ে নয়ন তারার (২০) দেড় বছর আগে একই উপজেলার যুগনীদহ গ্রামের আব্দুর রশিদের ছেলে মোঃ রাকিবের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই নয়ন তারার স্বামী,শ্বশুর-শ্বাশুরী নানাভাবে তার ওপর নির্যাতন চালিয়ে আসছিলো। নয়ন তারার স্বামী রাকিব এলাকায় চিহ্নিত মাদক সেবনকারি হিসেবে পরিচিত। গত ১৪ ফ্রেরুয়ারী বুধবার ভোরে বাপের বাড়ি থেকে নেশার টাকা এনে দেয়ার দাবীতে নয়নতারার উপর তার মাদকাসক্ত স্বামী রাকিব নির্মম ভাবে মারপিট করে নির্যাতন চালায়। এর এক পর্যায়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে নিহতের ভাই মাসুদ বিশ্বাস দাবী করেন। এ ব্যাপারে মামলার তদন্তকারি কর্মকর্তা শাহজাদপুর থানার এসআই মোঃ নূরুল হুদা জানান, এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হতে নিহত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে নিহতের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’ এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ ১৭ফ্রেরুয়ারী ২০১৮/ইকবাল

 

 

Share Button

     এ জাতীয় আরো খবর