April 9, 2026, 8:56 pm

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

১৮ বছরেও বিচার শেষ হয়নি ৪১ মামলার

ডিটেকটিভ ডেস্কঃঃ

mostbet

 

২০০৫ সালের ১৭ আগস্টে জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) দেশের ৬৩ জেলায় একযোগে সিরিজ বোমা হামলা চালায়। ১৮ বছরেও বিচার শেষ হয়নি ওই ঘটনায় করা ৪১ মামলার। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, সাক্ষী হাজিরে অনীহা, বারবার ঠিকানা বদলসহ নানা জটিলতায় এই ধীরগতি। আর অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, উচ্চ আদালতে বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।

জেএমবি সংগঠিত হয় ১৯৯৮ সালে। ২০০৫ সালে নিজেদের অবস্থান জানান দিতে ৬৩ জেলায় একযোগে চালানো বোমা হামলায় নিহত হন দুজন, আহত হন শতাধিক।

সেই ঘটনায় ১৫৯ মামলার ১১৮টির বিচার শেষ হয়েছে, রায়ে ১৯৩ আসামিকে নানা মেয়াদে সাজা, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ১৫ জনকে। তবে এখন আটকে আছে ৪১টি মামলার বিচার। ঢাকার আদালতে চলা ৩ মামলার বিচার শেষ হয়নি ১৮ বছরে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আবু বলেন, বিচারকাজ শেষ না হাওয়ায় তাঁদের কোন গাফিলতি নেই। ঠিক মতো সাক্ষী হাজির না হওয়াতেই ঝুলে আছে বিচারকাজ।

এ প্রশ্নে উচ্চ আদালতে আপিলের প্রসঙ্গও সামনে আনছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আর আটকে থাকা মামলা নিয়ে তিনি বলেন, মামলাগুলোর গুরুত্ব বুঝে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে। বেশির ভাগ মামলা নিষ্পত্তি হয়ে গেছে। সাক্ষীদের না পাওয়ায় কিছু মামলার বিচারকাজ এখনো শেষ হয়নি।

শুধু আগস্ট নয়, একই বছর নভেম্বরেও দুই বিচারক সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়েকে হত্যা করে জেএমবি। এতে শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমান, সিদ্দিকুল ইসলাম বাংলাভাইসহ ৮ জঙ্গিকে দেওয়া হয় মৃত্যুদণ্ড।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর