April 7, 2026, 6:12 pm

mostbet
সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

চিলমারীতে ব্রক্ষপুত্র নদে এক ব্যক্তির মৃত্যু

মোঃ হাবিবুর রহমান,চিলমারী, কুড়িগ্রাম::
কুড়িগ্রামের চিলমারীতে ব্রক্ষপুত্র নদে ডুবে একব্যক্তির মৃত্যু হয়েছে। এলাকাবাসী সুত্রে যানাযায় শুক্রবার (৭ই এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের সরকার পাড়া (কালিকুড়া) এলাকার মোঃ আঃ গাফফার আলীর নাতী মোঃ গহুর বাদশা(২২) আজ সকালে মুঠজাল (ঝাঁকিজাল) দিয়ে মাছ ধরার জন্য ব্রক্ষপুত্র নদে যায়। মাছ ধরা অবস্থায় হঠাৎ করে সে পানির নিচে ডুবে যায় বলে জানা গেছে। এলাকাবাসী মোঃ নুর আমীন, মোঃ জাকির হোসেন ও মোঃ আল আমিন বলেন, আমরা শুনেছি গহুর বাদশা সকালে মাছ ধরার জন্য নদীতে যায়, হঠাৎ করে সে নাকি মাছ ধরার সময় পানিতে ডুবে যায়। অন্য মাছ শিকারীরা তাকে পাওয়ার জন্য অনেক খোজা-খুজি করে তাকে পায়নি। পরে চিলমারী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ঘটনা স্থল পরিদর্শন করেন ও তাদের ডুবুরি দল না থাকায় তারা রংপুর বিভাগীয় ডুবুরি দলকে নিয়ে আসেন এবং অনেক খোঁজার পর বিকাল ৪.২০ মিনিটের দিকে তাকে খুঁজে পায়। পরে মৃত্যু ব্যক্তিকে তার পরিবারের নিকট জমা দেন।
Share Button

     এ জাতীয় আরো খবর