March 24, 2026, 2:27 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

প্রধান বিচারপতি ছুটিতে যাওয়ায় বিএনপির ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে: হানিফ

প্রধান বিচারপতি ছুটিতে যাওয়ায় বিএনপির ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে: হানিফ

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

আওয়ামী লীগের যুগ্ম সাধরণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, প্রধান বিচারপতি এস কে সিনহা অসুস্থতার কারণ দেখিয়ে ছুটিতে যাওয়ায় বিএনপির ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে।

তিনি বলেন, প্রধান বিচারপতি ছুটিতে যাওয়ায় বিএনপি এত উত্তাল কেন? বিএনপি কি কোন গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল যে এই ছুটির কারণে তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন হয়নি। হানিফ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জ জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সম্মেলন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন। মাহবুব উল আলম বলেন, খালেদা জিয়া তিন মাস যাবত লন্ডনে অবস্থান করছেন। বিদেশে বসে ষড়যন্ত্র করে কোন লাভ হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করছে। বিএনপি এখন উন্মাদের মত আচরণ করছে। হবিগঞ্জ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক আবদুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব তাজুল ইসলামের পরিচালনায় সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল মজিদ খান এমপি, সংসদ সদস্য কেয়া চৌধুরী, জেলা কৃষকলীগের সভাপতি হুমায়ুন কবির রেজা, জেলা তাঁতীলীগের আহ্বায়ক মো. মুদ্দত আলী ও জেলা ছাত্রীলীগের সভাপতি ইশতিয়াক রাজ চৌধুরী বক্তব্য রাখেন। এর আগে নারায়ন চন্দ্র চন্দ সম্মেলনের উদ্বোধন করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর