March 22, 2026, 9:47 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন শুরু

একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন বসছে আজ বৃহস্পতিবার। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৪টায় প্রথম দিনের বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।

এর আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বছরের প্রথম (শীতকালীন) এই অধিবেশনের প্রথম দিনেই ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এবারের অধিবেশন দীর্ঘ হবে। এর আগে গত ৬ নভেম্বর ২০তম অধিবেশন শেষ হয়। ঐ অধিবেশন চলে মাত্র ৬ কার্যদিবস। এ অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল সংসদের বিবেচনার অপেক্ষায় রয়েছে। পাশাপাশি বছরের শুরুতে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। রাষ্ট্রপতির এ ভাষণের ওপর সরকারি দলের আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর অধিবেশনজুড়ে আলোচনা করবেন সংসদ সদস্যরা।

অধিবেশনের প্রথম দিনে যা থাকছে: বৈঠকের শুরুতে সভাপতিমণ্ডলীর সদস্যদের মনোনীত করা হবে। যারা স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে বৈঠকে সভাপতির দায়িত্ব পালন করবেন। এর পর আইনমন্ত্রী আনিসুল হক এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) অধ্যাদেশ উত্থাপন করবেন। জ্বালানির মূল্য নির্ধারণের ক্ষমতা কমিশনের পাশাপাশি সরকার নিজের হাতে নিতে এই অধ্যাদেশ জারি করেছিল। এর পর শোক প্রস্তাব উত্থাপন করা হবে। সবশেষে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। এর পরই সংসদের অধিবেশন আগামীকালের মতো মুলতবি করা হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর