March 31, 2026, 6:13 am

সংবাদ শিরোনাম
ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ

রসিক নির্বাচনে ৬নং ওয়ার্ডে সমর্থকের বাড়িতে হামলা

রুস্তম আলী: রংপুর জেলা প্রতিনিধি

রসিক নির্বাচনকে সামনে রেখে ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবু হাসান চঞ্চল
(টিফিন ক্যারিয়ার প্রতীক) কর্তৃক প্রতিপক্ষ মনোয়ারুল ইসলাম লেবু (ঘুড়ি প্রতীক)
সমর্থকের বাড়িতে হামলার ঘটনায় রংপুর মেট্রোপলিটন পরশুরাম থানা ঘেরাও করে রাখার
ঘটনা ঘটেছে।
শনিবার আনুমানিক রাত ২ টার দিকে এলাকায় এ ঘটনা ঘটে। আবু হাসান চঞ্চল (টিফিন
ক্যারিয়ার প্রতীক) প্রার্থীর সমর্থকরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন
প্রতিপক্ষ মনোয়ারুল ইসলাম লেবু (ঘুড়ি প্রতীক)।
মনোয়ারুল ইসলাম লেবু বলেন, টিফিন ক্যারিয়ারের প্রার্থীর নেতৃত্বে তার লোকজন আমার
সমর্থকের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। তারা সঠিক ও সুষ্ঠু বিচারের লক্ষ্যে থানার
ও প্রশাসনের সহযোগিতার জন্য তিনি ও তার সমর্থকরা এসেছেন। তারা অতিদ্রুত
অভিযোগকারীকে আইনের আওতায় না আনা পর্যন্ত থানার সামনে আবস্থান করবে বলে
জানান।
এ ব্যাপারে তিনি নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর