March 22, 2026, 9:34 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

মাঠে নামছে সিলেট যুবদল

এইচ এম অভিঃঃ কর্মসূচি নিয়ে মাঠে নামছে সিলেট জেলা ও মহানগর যুবদল। সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহ সভাপতি মুহাম্মাদ নুরুল ইসলাম নয়নের মুক্তির দাবিতে আগামী শুক্রবার (২৩ ডিসেম্বর) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হবে সিলেটে।

এক যৌথ বিবৃতিতে কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন।

তারা জানান, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহ সভাপতি মুহাম্মাদ নুরুল ইসলাম নয়নের মুক্তি এবং জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সিলেট জেলা ও মহানগর যুবদল আগামী শুক্রবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে। ওইদিন বেলা আড়াইটায় নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে বের হবে মিছিল।

এই কর্মসূচিতে জেলা ও মহানগর যুবদলের সকল পর্যায়ের নেতা-কর্মীকে (উপজেলা, পৌর ও ২৭টি ওয়ার্ড) অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

Share Button

     এ জাতীয় আরো খবর