March 23, 2026, 10:49 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

নবাবগঞ্জে মহান বিজয় দিবস পালিত

আব্দুল কাদের নবাবগঞ্জ , দিনাজপুর প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় দিনাজপুরের নবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে। নবাবগঞ্জ কেন্দ্রীয় স্মৃতি সৌধে সূর্যোদয়ের সাথে সাথে ৫০ বার তোপধ্বণির মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসুচীর সুচনা করা হয়।
পরে স্মৃতিসৌধে ও বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পমাল্য অর্পনের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, নবাবগঞ্জ প্রেসক্লাব সহ বিভিন্ন সরকারী দপ্তর, রাজনৈতিক ও সামাজিক সংগঠন।  পরে নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধা, পুলিশ, আনছার, ফায়ারসার্ভিস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, অভিবাদন গ্রহণ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এম আশিক রেজার সভাপতিত্বে অভিবাদন গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, বিশেষ অতিথি হিসেবে অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ উপস্থিত ছিলেন ।
এ ছাড়াও বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, খেলাধূলা, চিত্রাংকন প্রতিযোগীতা, শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে দিবসটি পালিত হয়।
Share Button

     এ জাতীয় আরো খবর