April 24, 2026, 5:24 am

সংবাদ শিরোনাম
রংপুর পীরগাছার দেউতিহাট ইজারা নিয়ে নয়-ছয় ওয়ার্ডে কাউন্সিলর পদে শীর্ষ অবস্থানে আলমগীর হোসেন ধনীদের সংখ্যা বাড়ছে: ৫ বছরে বিলিয়নিয়ার হতে পারে প্রায় ৪ হাজার রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর

সরিষাবাড়ীতে নানা আয়োজনে হানাদার মুক্ত দিবস পালিত

সরিষাবাড়ি জামালপুর সংবাদদাতা ঃ

mostbet

জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ রেলী আলোচনা সভাসহ দিনব্যাপী নানা কর্মসূচিতে আজ (সোমবার) জামালপুরে পালিত হয়েছে সরিষাবাড়ী উপজেলা হানাদার মুক্ত দিবস।

সোমবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও জাতির পিতার পতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য ডাক্তার মুরাদ হাসান।

পরে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য বিজয় রেলি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
রেলী শেষে বাউশী বীর মুক্তিযোদ্ধা স্মরণী চত্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংসদ সদস্য, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর