March 24, 2026, 12:00 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

উলিপুরে গলায় ফাঁস দিয়ে মানসিক রোগীর আত্মহত্যা

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে গলায় ফাঁস দিয়ে সামছুল হক (৬৮) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।।
সোমবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের চৌমহনী বাজার  থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সামছুল হক কাশিয়াগাড়ী  গ্রামের মৃত দানেশ মামুদের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সামছুল হক অনেক দিন  থেকে  মানসিক সমস্যায় ভুগছিলেন। সোমবার ভোরের  দিকে চৌমহনী বাজার সেডের এঙ্গেলের সাথে রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে সকালে বাজারে মাছ বিক্রেতা  হ্যাদালুসহ আশেপাশের লোকজন তাকে দেখতে পেয়ে নিহত ব্যক্তির পরিবারকে এবং পুলিশকে খবর দিলে পুলিশ এসে স্থানীয় লোকজনের সহায়তায় লাশ মাটিতে নামায়।
উলিপুর  থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. রুহল আমিন  জানান, পরিবার ও এলাকাবাসীর অনুরোধে লাশের সুরতহাল শেষে ময়না তদন্ত ছাড়াই পারিবারের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।
Share Button

     এ জাতীয় আরো খবর