March 23, 2026, 12:39 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

শিগগিরই প্রধানমন্ত্রীর জাপান সফর অনুষ্ঠিত হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক:-

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, শিগগিরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরটি অনুষ্ঠিত হবে। আমরা সফরের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করিনি। তারিখটি পরে ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে তার ও জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাকি শুনসুকের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

এর আগে, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকে জানান, ২৯ নভেম্বর থেকে এ সফর হতে পারে।

এদিকে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, রোববার জাপানের স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছেন। তার পদত্যাগের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার মন্ত্রিসভার তৃতীয় সদস্য পদত্যাগ করলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর