April 4, 2026, 10:53 pm

সংবাদ শিরোনাম
হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ

মৌলভীবাজারের কুলাউড়া চাতলাপুর চেকপোস্টে রেড অ্যালার্ট জারি

মৌলভীবাজার প্রতিনিধি::
ঢাকার আদালত থেকে দুই জঙ্গিকে ছিনিয়ে নেয়ার ঘটনায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর সীমান্ত ও চেকপোস্ট ইমিগ্রেশনে রেড অ্যালার্ট জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাদের ধরতে সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
গত রবিবার (২০ নভেম্বর) রাত ৮টায় চাতলাপুর চেকপোস্টের অভিবাসন কর্মকর্তা এসআই মোহাম্মদ ছামিউল ইসলাম বিষয়টি মোবাইলফোনে    নিশ্চিত করে তিনি বলেন, দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় দেশব্যাপী অ্যালার্ট জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্দেশ আসার পর পরই গোটা ইমিগ্রেশন এলাকায় ব্যাপক সতর্কতা নেওয়া হয়েছে। সীমান্তের বিভিন্ন পয়েন্টে বিজিবির পাশাপাশি পুলিশের টহলও বাড়ানো হয়েছে। তাদের ধরতে সাদা পোশাকে পুলিশের নজরদারিও বাড়ানো হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, রবিবার (২০ নভেম্বর) দুপুর ১টার দিকে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রঙ্গণ থেকে পুলিশের চোখে স্প্রে করে প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত নিষিদ্ধ ঘোষিত জেএমবি সদস্য মইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেল নামের এই দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা।

mostbet
Share Button

     এ জাতীয় আরো খবর