March 23, 2026, 4:41 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

দশমিনায় প্রথমবারের মতো গনিত উৎসব!

রাজিব হোসেন সুজন, পটুয়াখালীঃ
একসময়ের পটুয়াখালী জেলার ভিতরে শিক্ষা খাতে সবচেয়ে অবহেলিত উপজেলা দশমিনায় অনুষ্ঠিত হয়েছে গনিত উৎসব। উপজেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় এবং দশমিনা স্কিল ল্যাবের আয়োজনে এ উৎসবে অংশগ্রহণ করে উপজেলার বিভিন্ন স্কুলের প্রায় ১ হাজার শিক্ষার্থী।
শনিবার (১৯’নভেম্বর) ইউএনও মো. মহিউদ্দিন আল হেলাল এর উদ্যোগে উপজেলার ৫টি মাধ্যমিক বিদ্যালয়ে (দশমিনা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়, বড়গোপালদী মাধ্যমিক বিদ্যালয়,আলীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়,বেতাগী শিকদারিয়া মাধ্যমিক বিদ্যালয়) অনুষ্ঠিত হয় গনিত উৎসব।
ইউএনও বলেন, আমরা তিনটি ক্যাটাগরিতে জুনিয়র ৬ষ্ঠ থেকে ৮ম,  মাধ্যমিক; ৯ম থেকে এসএসসি এবং উচ্চ মাধ্যমিক; একাদশ থেকে ডিগ্রি পর্যন্ত ভিন্ন ভিন্ন প্রশ্নে পরীক্ষা নিয়েছি।  এর আগে সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশনের মাধ্যমে সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। গণিত উৎসব-২০২২ থেকে বাছাইকৃতদের জন্য থাকছে, ক্ষুদে প্রোগ্রামিং প্রশিক্ষণ কর্মশালা, লট প্রজেক্ট মেকিং কর্মশালা, আইটি লিটারেসি, সাইবার সিকিউরিটি, ফ্রীল্যান্সিং প্রশিক্ষন ইত্যাদি।
পরীক্ষায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা জানান, আজকে পরীক্ষা দিয়ে আমাদের খুব ভালো লাগছে।  এরকম আয়োজন প্রতি বছর দশমিনা উপজেলায় করা হলে আমরা উপকৃত হতাম৷
এ বিষয়ে মাধমিক শিক্ষক সমিতির সভাপতি কাজী আনোয়ার হোসেন বলেন,  আসলে দশমিনা উপজেলায় প্রথমবারের মতো গনিত উৎসবের আয়োজন করা হয়েছে।  আমাদের শিক্ষার্থীরা আশার আলো দেখছে। আমার অভিভাবকরাও খুশি এবং সর্বাধিক উপস্থিতি লক্ষ করা গেছে। আমাদের ইউএনও মহোদয় বিষয়টা একমাস আগে থেকেই জানিয়ে দেন এবং স্কুলে স্কুলে গিয়ে শিক্ষার্থীদের সাথে প্রশ্নের ধরণ সম্পর্কে আলোচনা করেন। ফলে শিক্ষার্থীরা অনেকটা উৎসাহের সাথে অংশগ্রহণ করছে। সর্বোপরি এমন একটা উদ্যোগকে সাদুবাদ জানিয়ে দশমিনা উপজেলা মাধ্যমিক পরিবারের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে ধন্যবাদ জানাই।
Share Button

     এ জাতীয় আরো খবর