April 7, 2026, 11:07 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

যুবদল নেতাকে অফিস থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

ডিটেকটিভ ডেস্কঃঃ

mostbet

অফিস থেকে যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আলী আকবর চুন্নুকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির এই সিনিয়র নেতার দাবি, মঙ্গলবার (৮ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের নিজস্ব অফিস থেকে কয়েকজন তাকে তুলে নিয়ে যান। এ সময় তারা নিজেদের ডিবি পুলিশ বলে পরিচয় দেন।

রিজভী বলেন, এর আগেও বিএনপির অসংখ্য নেতাকর্মীকে অন্যায়ভাবে রাতের অন্ধকারে তুলে নিয়ে গুম করা হয়েছে। হয়তো কোনো অসৎ উদ্দেশ্যে আলী আকবর চুন্নুকেও তুলে নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর দ‌ক্ষিণ বিএন‌পির যুগ্ম আহ্বায়ক ও সা‌বেক কাউন্সিলর হারুন উর রশীদ হারুনকে গ্রেফতার করা হয়। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের গাড়িতে হামলার অভিযোগে দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার করা।

গত ২ নভেম্বর বিকেলে রাজধানীর পল্টন এলাকায় নিজ গাড়িতে যাওয়ার পথে বিএনপির একটি মিছিল থেকে অবসরপ্রাপ্ত বিচারপতি মানিকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় রাতেই দলটির অজ্ঞাতনামা ৫০ নেতাকর্মীকে আসামি করে পল্টন থানায় মামলা দায়ের করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বিএনপির মিছিল থেকে বিচারপতির ওপর হামলা হয়। এজন্য বিএনপির ৪০-৫০ জন অজ্ঞাতনামা নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার বিকেলে একটি বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে মতিঝিল থেকে কারওয়ান বাজার যাওয়ার সময় পল্টনে বিএনপির সমাবেশ থেকে এ হামলা চালানো হয়েছে বলে জানান বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর