January 14, 2026, 12:21 am

mostbet
সংবাদ শিরোনাম
শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক। রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার

সুন্দরবনের দুবলার চরে ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু

মোংলা প্রতিনিধি
বঙ্গোপসাগর পাড়ে সুন্দরবন পূর্ব বনবিভাগের দুবলার চরে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস উৎসব। উৎসবে থাকছে পূজা-অর্চনা ও পূর্ণ স্নান। তবে বনের জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে এবারও বসবেনা মেলা। দুবলার চরের আলোরকোলে রোববার থেকে শুরু হওয়া এ উৎসব চলবে মঙ্গলবার পর্যন্ত। রোববার সন্ধ্যা থেকে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা, এরপর মঙ্গলবার ভোরে পূর্ণ স্নানের মধ্যদিয়ে শেষ হবে এ রাস উৎসব। এ উপলক্ষে সেখানে সমাবেত হয়েছেন কয়েক হাজার পূর্ণার্থীরা।
সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বনবিভাগের বিধি নিষেধ মেনেই পূর্ণার্থীরা দুবলার চরে যাতায়াত করবেন। আর তাদের নিরাপত্তায় সেখানে বনবিভাগের পাশাপাশি কোস্ট গার্ড, র্যাব, পুলিশ, নৌপুলিশ মোতায়েন করা হয়েছে। কেউ বিধি নিষেধ ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক মো. শহিদুল ইসলাম বলেন, শনিবার থেকে শরণখোলা রেঞ্জসহ পশ্চিম সুন্দরবন বিভাগ থেকে দুবলার রাস উৎসবে গেছে বহু সংখ্যক ট্রলার ও সনাতন ধর্মাবলম্বীরা। তবে রাস উৎসব চলাকালে সেখানে অন্য ধর্মের কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছেনা।
Share Button

     এ জাতীয় আরো খবর