April 14, 2026, 8:27 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

১৩ মার্চ একরাম হত্যা মামলার রায়

অনলাইন ডেস্ক

mostbet

আলোচিত ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলার রায় আগামী ১৩ মার্চ ঘোষণা করা হবে।

মঙ্গলবার উভয়পক্ষের যুক্তি-তর্ক শুনানি শেষে এদিন ধার্য করেন ফেনীর জেলা ও দায়রা জজ আমিনুল হক।

একই সঙ্গে আসামি আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আদেল, জিয়াউল আলম মিস্টারসহ ২০ জনের জামিন বাতিল করেন আদালত।

আদালত সূত্র জানা যায়, একরাম হত্যায় ফেনী কারাগারে রয়েছেন বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরীসহ ৩৫ জন। জামিনে বেরিয়ে পালাতক রয়েছেন পাঁচজন। আর সোহেল ওরফে রুটি সোহেল নামে এক আসামি র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মারা গেছেন।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২০ মে ফুলগাজী যাওয়ার সময় ফেনী শহরের একাডেমী এলাকায় তখনকার উপজেলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুলকে নিজের গাড়িতে গুলি চালানোর পর পুড়িয়ে হত্যা করা হয়। ওই দিনই নিহতের বড় ভাই রেজাউল হক জসিম ফেনী জেলা তাঁতি দলের আহ্বায়ক মাহাতাব উদ্দিন আহম্মদ চৌধুরীর (মিনার চৌধুরী) নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি দেখিয়ে ফেনী মডেল থানায় হত্যা মামলা করেন।

 

প্রাইভেট ডিটেকটিভ/১৩ ফ্রেরুয়ারী ২০১৮ ইকবাল হাসান সরকার

 

 

Share Button

     এ জাতীয় আরো খবর