April 5, 2026, 1:55 am

mostbet
সংবাদ শিরোনাম
হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ

হিলি চেকপোস্ট ষ্টোক করে পাসপোর্টধারী যাত্রীর মৃত্যু

হিলি  প্রতিনিধি::
দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে ভারত থেকে আসার সময় ষ্টোক করে একজন পাসপোর্টধারী যাত্রীর মৃত্যু হয়েছে।
মৃত ব্যক্তি দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার মিল রোড এলাকার তাছির উদ্দিনের ছেলে রয়েল ( ৪২)।
বিষয়টি নিশ্চিত করেছেন হিলি চেকপোস্ট ইমিগ্রেশন ওসি মো. বদিউজ্জামান।
ওসি বলেন, গেলো ২৮ অক্টোবর রয়েল ভ্রমনের উদ্যোশ্যে হিলি চেকপোস্ট দিয়ে ভারত প্রবেশ করেন।
আজ সোমবার ( ৩১ অক্টোবর) বেলা ১১  টারদিকে তিনি হিলি চেকপোস্ট দিয়ে ভারত থেকে আসার সময় ভারত ইমিগ্রেশনের কার্যক্রম শেষে বাংলাদেশে প্রবেশের সময় আকস্মিক ভাবে ষ্টোক মাটিয়ে লুটিয়ে পড়েন।
এসময় তাকে দ্রুত উদ্ধার করে বাংলাদেশ ইমিগ্রেশনের যাবতীয় কার্যক্রম শেষ করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডাঃ মো. হুমায়ন কবির বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Share Button

     এ জাতীয় আরো খবর