March 24, 2026, 3:35 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

হবিগঞ্জে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মন্নানকে গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধিঃ

ছবিঃ সংগৃহীত

 

হবিগঞ্জে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মন্নানকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে সদরের বড় বহুলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, শহরতলীর বড় বহুলা বাইপাস সড়কে সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক এম এ মন্নানসহ বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়ের প্রতিবাদে মিছিলের চেষ্টা চালায়। এসময় পুলিশ তাদের বাধা দেয় এবং অভিযান চালিয়ে মন্নানকে গ্রেফতার করে।

এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম এ মন্নানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পুলিশ এসল্টসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর