March 23, 2026, 2:13 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

তৃণমূল আওয়ামী লীগের ক্লিন ইমেজ প্রার্থী মাহবুবুর রহমান নিটল আ.লীগের মনোনয়ন প্রত্যাশী।

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ  গাইবান্ধা-৫ (সাঘাটা- ফুলছড়ি) আসনে উপ-নির্বাচনে সুশিক্ষিত, তরুণ প্রজন্মের নবীন ক্লিন ইমেজের জনপ্রিয়তায় মাহবুবুর রহমান নিটল আ.লীগের মনোনয়ন প্রত্যাশী।  অবিভক্ত বাংলার সাবেক কৃষিমন্ত্রী “কৃষক বন্ধু” মুরহুম আহমেদ হোসেন উকিল সাহেবের সুযোগ্য নাতি ও  সাঘাটা উপজেলার ৯নং কামালের পাড়া  ইউনিয়নের সাবেক সফল ইউপি চেয়ারম্যান মুরহুম আব্দুল্লাহ আল হাদী সাহেবের স্নেহধন্য পুত্র – সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব মাহবুবুর রহমান নিটল ।

মাহবুবুর রহমান নিটল  বলেন, আমি আওয়ামী রাজনীতিজ্ঞ পরিবারে সন্তান  উত্তরাধিকারের রাজনীতি সুত্র ধরে বঙ্গবন্ধুর আদর্শ বুকে  লালন করে আওয়ামী লীগের রাজনীতি করছি। আমার দাদা  উত্তরবঙ্গের একজন অবিভক্ত বাংলার সাবেক কৃষিমন্ত্রী ছিলেন এবং ৮ বারের এমএলএ/ এমপি হিসাবে অত্র এলাকাসহ উত্তরবঙ্গে কল কারখানা, শিক্ষা প্রতিষ্ঠান বাঁধসহ অনেক কিছু করেছেন, যার সুফল অত্র সমগ্র উত্তরবঙ্গবাসী  এখনো ভোগ করে যাচ্ছেন।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জনগণ সুশিক্ষিত, তরুণ, এবং ক্লিন ইমেজের জনপ্রিয়তা কে গুরুত্ব দিচ্ছেন।  আমাকে গাইবান্ধা-৫ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত করলে সাঘাটা ফুলছড়ি উপজেলাকে মডেল উপজেলায় রুপান্তরিত , এলাকাকে নদী ভাংগনের হাত থেকে রক্ষার ব্যবস্হা  এবং বেকারত্ব সমস্যা সহ সকল প্রকার দুর্নীতি রোধে কাজ করে যাবো ইনশাআল্লাহ এবং প্রাণপ্রিয় এলকাবাসীর সেবক হিসাবে কাজ করে যাবো ।

আর দলকে ঐক্যবদ্ধ করে  সুসংগঠিত করতে যা করতে হয় সেটাই করবো  যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকারের ভিষণ ২০৪১ বাস্তবায়নে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে নিজের জীবনকে বিলিয়ে দিতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ।

Share Button

     এ জাতীয় আরো খবর