March 25, 2026, 1:31 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

আফ্ফান হোসাইন আজমীর,গংগাচড়া(রংপুর) প্রতিনিধিঃ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গণঅধিকার পরিষদ রংপুর জেলা শাখার উদ্যোগে গতকাল রবিবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামন থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে সেখানে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন শেষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হানিফ খান সজীবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্রঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইমরান আহমেদ, জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আরিফ হোসেন, গণঅধিকার পরিষদ রংপুর জেলা শাখার সদস্য কেডি রাশেদ, বাতেন সরকার প্রমুখ। বক্তারা অবিলম্বে জ্বালানি তেলসহ সকল নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর দাম কমিয়ে আনার দাবি জানান।
Share Button

     এ জাতীয় আরো খবর