April 14, 2026, 11:42 pm

mostbet
সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

তাহিরপুরে আগুনে পুড়ে ১৫ দোকান ছাই

কামাল হোসেন, সুনামগঞ্জ, প্রতিনিধি
সুনামগঞ্জর তাহিরপুর উপজেলা সদর বাজারে আগুন লেগে ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। স্থানীয় বাজার বাসী সায়মুন মিয়া জানায়, গতকাল শনিবার দিবাগতরাত আনুমানিক ৩ টার সময় তাহিরপুর সদর বাজারের পশ্চিম বাজারের উত্তর শ্রীপুর ইউনিয়ন চেয়ারম্যান খসরুল আলমের মালিকানাধীন টিনশেড মার্কেট এ হঠাৎ করে আগুনলেগে ওই মাকেটের ভাড়ায় থাকা মালিকানাদধীন ১৫ টি বিভিন্ন মালামালের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় এলাকাবাসী ও বাজারের ব্যবসায়ীদের ২ঘন্টা চেষ্ঠার পর ভোর ৫ টার সময় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ভূষিমাল, গ্যাস সিলিন্ডার, পেট্রোল,ঔষধ, মোটারসাইকেল, ফ্রিজ, তুলা, কাপড়, দলিলসহ রড, সিমেন্টসহ নানা পণ্য সমগ্রী ভরপুর ছিল। তবে এতে ওই ১৫টি দোকান মালিকদের প্রায় কোটি টাকারও অধিক ক্ষয়ক্ষতির সম্মুক্ষিন হয়। এতে করে বাজারের আগুন লাগা মার্কেটের পাশে থাকা শাহজালাল টাওয়াররে পশ্চিম পাশে ব্যাপক ক্ষতি হয়। আর ওই টাওয়ারের পানি সরবরাহের প্লাটিকের পাইপ ফেটে গিয়ে টাওয়ারের টাংকির পানি আগুন নিয়ন্ত্রনে আনতে স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। এ খবর পেয়ে সুনামগঞ্জ সদর থেকে দমকল বাহিনী তাহিরপুর বাজারে আসার আগেই আগুন নিয়ন্ত্রনে আসে। শুধু তাইনয় ঔই শাহজালাল টাওয়ারের জন্য আগুন বাজারে ব্রিতৃতহতে পারেনি। জীবিকা অর্জনের একমাত্র অবলম্বন ব্যবসা প্রতিষ্ঠানগুলো আগুনে পুড়ে গিয়ে নিঃস্ব ও ঋণগ্রস্ত হয়ে পরেছে ওই ব্যবসায়ীরা। আগুনে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানের অনেকেই আশা ব্যাংক, ব্রাক ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের মূলধন হিসেবে ব্যবসা করে আসছিল। কিন্তু এখন তার আগুনে সব হারিয়ে নিঃস্ব হয়ে দু”চোখে ঘোরঅন্ধকার দেখছে। তাহিরপুর থানার ওসি নন্দন কান্তিধর এর সত্যতা নিশ্চত করেন।
Share Button

     এ জাতীয় আরো খবর