March 20, 2026, 8:43 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

দেশে ফিরেছেন ২৩৫২৬ হাজি

অনলাইন ডেস্কঃ

পবিত্র হজ পালন শেষে শনিবার পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ২৩ হাজার ৫২৬ জন হাজি। এ পর্যন্ত মোট ৬৪টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন।

রোববার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এদিকে হজ শেষে গত ১৪ জুলাই থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে।

ঐ ৬৪টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৯টি, সৌদিয়া এয়ারলাইন্সের ৩০টি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ৫টি ফ্লাইট রয়েছে। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট আগামী ৪ আগস্ট শেষ হবে।

আইটি হেল্পডেস্ক জানায়, চলতি বছর সৌদি আরবে মোট ২৩ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ১৬ ও নারী ৭ জন।

সৌদিতে গত ৮ জুলাই হজ হয়। ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ)।

Share Button

     এ জাতীয় আরো খবর