March 24, 2026, 1:05 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ডেপুটি স্পীকার’র মৃত্যুতে শোক

আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ও গাইবান্ধা-৫ সাঘাটা, ফুলছড়ি আসনের সংসদ
সদস্য অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া মৃত্যু বরণ করেছেন (ইন্নালিল্লাহি……….রাজেউন)।
শুক্রবার দিনগত রাত ২টার দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়ার্কস্থ মাউন্ট সিনাই হাসপাতালে
চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬
বছর। ডেপুটি স্পীকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গাইবান্ধার
সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট শিল্পপতি আফরুজা বারী। মরহুমের বিদেহী
আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। তিনি
শোক বার্তায় উল্লেখ করেন গাইবান্ধা-৫ আসনের ৭ বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও
আওয়ামীলীগের একজন বর্ষিয়ান নেতা ছিলেন। তিনি ১৯৪৬ সালের ১৫ এপ্রিল সাঘাটা
উপজেলার গটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর স্ত্রী আনোয়ারা রাব্বী ২০২০ সালের ২৬ মে
মারা যান। তিনি ফাহিমা রাব্বি রিটা ও ফারজানা রাব্বি বুবলি নামে ২ মেয়ে ও নাতী-
নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তাঁর মেয়ে ফারজানা রাব্বি বুবলি ফুলছড়ি উপজেলা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

Share Button

     এ জাতীয় আরো খবর