March 20, 2026, 3:06 pm

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

পরিক্ষা শুরুর দেড় ঘন্টা আগেই গণিত প্রশ্ন ফেইসবুকে

প্রাইভেট ডিটেকটিভ ডেস্কঃ

শনিবার সকাল ৮টা ৩৫ মিনিটে কয়েকটি ফেইসবুক গ্রুপে দেওয়া হয় গণিতের বহুনির্বাচনী ‘খ’ সেট ‘চাঁপা’ নামের প্রশ্নপত্রের উত্তরসহ ছবি।

প্রাইভেট ডিটেকটিভ একটি ফেইসবুক মেসেঞ্জার গ্রুপে সকাল ৮টা ৫৬ মিনিটে প্রশ্নপত্রটি দেখতে পায়। দুপুরে পরীক্ষা শেষে পরীক্ষার প্রশ্নের সঙ্গে তা হুবহু মিলে যায়।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার বলেন, “আপনার কাছে কি তথ্য আছে এক ঘণ্টা আগে ফাঁস হয়েছে? আমরাও পেয়েছিলাম প্রশ্ন, কিন্তু সেটা তো মেলেনি, ফেইক প্রশ্ন ছিল।”

সকালে পরীক্ষা কেন্দ্রের সামনে মোবাইল ফোনে প্রশ্ন দেখানোর সময় রাজশাহী ও যশোরে দুই কলেজ শিক্ষার্থীকে ধরে পুলিশে দিয়েছেন অভিভাবকরা।

এবার এসএসসিতে প্রথম দিন থেকে প্রশ্ন ফাঁস হচ্ছে। প্রশ্ন ফাঁসকারীদের ধরিয়ে দিলে শিক্ষামন্ত্রীর পুরস্কার ঘোষণার পরও তা থেমে নেই।

ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা পর্যন্ত পৌনে এক ঘণ্টা বা আধা ঘণ্টা আগে প্রশ্ন ফাঁস হলেও, এরপর অনুষ্ঠিত হওয়া ইসলাম ও নৈতিক শিক্ষা এবং গণিতের প্রশ্ন ফাঁস হয়েছে যথাক্রমে এক ও দেড় ঘণ্টা আগে।

ফেইসবুক পেইজে-গ্রুপে চলছে কার আগে কে প্রশ্ন দিতে পারে, তার প্রতিযোগিতা। আগের পরীক্ষার প্রশ্ন সবার আগে দিয়েছে, এমন প্রমাণ দেখিয়ে দিনরাত অসংখ্য আইডি থেকে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে প্রশ্নফাঁসের।

মন্ত্রণালয়, বোর্ড আর পুলিশের কাছে তথ্য দিয়েও বন্ধ করা যাচ্ছে না প্রশ্ন ফাঁস।

Share Button

     এ জাতীয় আরো খবর