March 23, 2026, 5:59 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

রংপুরে অস্বাস্থ্যকর আইসক্রিম কারখানায় অভিযান ও জরিমানা 

রংপুর জেলা প্রতিনিধি 

রংপুরে অস্বাস্থ্যকর পরিবেশে ও অনুমোদনহীন কেমিক্যাল দিয়ে আইসক্রিম তৈরির অভিযোগে রংপুর মহানগরের একটি আইসক্রিম কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে।

রবিবার ১৭ জুলাই ২২ দুপুরে মহানগরীর স্টেশন রোড আলমনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
রংপুর সিটি কর্পোরেশনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা এ অভিযান পরিচালনা করেন। এসময় জেলা স্যানিটারি ইনস্পেক্টর ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
এসময় একটি ফুজি আইসক্রিম কারখানাকে ৫ হাজার টাকা জরিমানাসহ কারখানার অনুমোদনহীন মালামাল জব্দ করা হয়।
বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান, কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে ও অনুমোদনহীন কেমিক্যাল দিয়ে আইসক্রিম তৈরি করা হচ্ছিল। এজন্য মোবাইল কোর্টের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অনুমোদনহীন সকল মালামাল জব্দ করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর